টেলিগ্রাম! বিভিন্ন অসাধারণ ফিচার্স এর জন্য দিনদিন বেড়েই চলছে এর জনপ্রিয়তা। আমরা সকলেই কম-বেশি অ্যাপটির সাথে পরিচিত। এটি একটি অনলাইন ম্যাসেজিং অ্যাপ। আমরা জানি, অ্যাপটিতে একসাথে সর্বোচ্চ ৩টি পর্যন্ত একাউন্ট লগ ইন করা যায়। তবে আজকে আমি এমন একটি ট্রিক্স তুলে ধরবো যার মাধ্যমে আপনি একসাথে যতগুলো ইচ্ছা ততগুলো একাউন্ট লগ ইন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক!

Telegram

এজন্য আপনাকে অন্য একটি অ্যাপ ইউজ করতে হবে, যার নাম  "Telegram X" । এটি প্রায় হুবাহু টেলিগ্রামের মতোই এবং এখানে আপনি টেলিগ্রাম একাউন্ট লগ ইনও করতে পারবেন।। তো প্রথমে নিম্নে প্রদত্ত লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অথবা প্লে-স্টোরে Telegram X লিখে সার্চ দিলেও অ্যাপটি পাবেন।

Link: https://play.google.com/store/apps/details?id=org.thunderdog.challegram

এরপর অ্যাপটি ওপেন করলে টেলিগ্রামের মতোই নম্বর চাইবে। নম্বর দিয়ে আপনার টেলিগ্রাম একাউন্টটি এখানে লগ ইন করতে পারবেন। এরপর অ্যাপের উপরের মেনু বার এ ক্লিক করে +Add Account এ ক্লিক করে আরেকটি একাউন্ট লগ ইন করতে পারবেন। এভাবে আপনি যত খুশি ততটি একাউন্ট লগ ইন করতে পারবেন। নিচে স্ক্রীনশর্টে দেখুন, আমি একসাথে বেশ কয়েকটি একাউন্ট লগ ইন করেছি। আপনি চাইলে আরো বেশি লগ ইন করতে পারবেন।

তো এই ছিলো ট্রিকটি। আশা করি এই পোস্টটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ পোস্টটি  পড়ার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।আর এমন সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।

tags: how to log unlimited accounts on telegram? , how to log in many accounts on telegram, log in unlimited account on telegram, log in multiple on telegram, telegram unlimited account, telegram, easyinfo360, jawad jamil, jawad, jamil, telegram app, bangladesh, telegram log in, easy information, easyinfo360.com, easyinfo360 blogspot